নিজস্ব প্রতিবেদক::
মহেশখালীর মাতারবাড়ীতে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকালে মাতারবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ রাজঘাট ও উত্তর রাজঘাট বিএনপির উদ্যোগে পৃথকভাবে এ শোক ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

এ সময় আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান ও দেশবাসীর প্রতি তাঁর দায়িত্বশীল ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, দেশনেত্রীর আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, মহিলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা


