মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি নতুন বাজার এলাকায় সরকারি জায়গা দখল করে দোকান-ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি হলেন স্থানীয় নতুন বাজারের ব্যবসায়ী আমির হোছাইন মাঝি।
স্থানীয়দের অভিযোগ, মাতারবাড়ি নতুন বাজার গ্যাস স্টেশনের দক্ষিণ পাশে বউয়ের জ্বালা হোটেলের লাগোয়া খতিয়ানভুক্ত জায়গার কুলঘেঁষে সরকারি জায়গা দখল করে তিনি দোকান ও ঘর নির্মাণ করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, জায়গাটি দীর্ঘদিন ধরে সরকারি হিসেবে পরিচিত ছিল। কিন্তু সম্প্রতি কোনো ধরনের অনুমোদন ছাড়াই সেখানে স্থাপনা নির্মাণ শুরু করা হয়েছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে অবৈধ দখল উচ্ছেদের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত আমির হোছাইন মাঝিকে কয়েকবার কল দেওয়ার পরও কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

