নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলমগীর মোঃ মাহফুজ উল্লাহ ফরিদ মাতারবাড়ি ইউনিয়নের প্রয়াত রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের কবর জিয়ারত করেছেন।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে তিনি মাতারবাড়ি ইউনিয়নের বিভিন্ন কবরস্থানে গিয়ে ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ছিদ্দিক আহমদ চৌধুরী, সাবেক সভাপতি মরহুম সাইফুল কাদের চৌধুরী, মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস মরহুম নুর বক্স (বি.কম), এবং মহেশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মরহুম রিয়াদ মোঃ আরফাত হোছাইন সহ প্রয়াত গুনি ব্যক্তিদের কবর জিয়ারত করেন।
কবর জিয়ারতকালে তিনি মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের রাজনৈতিক ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রয়াত নেতাদের আদর্শ ও সংগ্রামের পথ অনুসরণ করেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে এগিয়ে নিতে হবে।
এ সময় মাতারবাড়ি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

