নিজস্ব প্রতিবেদক::
মরহুম ছিদ্দিক আহমদ চৌধুরী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার আপন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত মরহুম সাইফুল কাদের চৌধুরী স্মৃতি ফুটবল চ্যাম্পিয়ন ট্রপি–২০২৫ এর সর্বশেষ মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ১৭ জানুয়ারি শনিবার বিকেল ৩টায় মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনালে মুখোমুখি হবে সাহিলা ফুটবল একাডেমি মাতারবাড়ী ও সাইথ মগডেইল যুব উন্নয়ন ক্লাব মাতারবাড়ী। টুর্নামেন্টের শুরু থেকেই দুই দলই ধারাবাহিক নৈপুণ্য প্রদর্শন করে ফাইনালে জায়গা করে নিয়েছে, ফলে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের প্রত্যাশা করছেন দর্শকরা।
আয়োজকরা জানিয়েছেন, মরহুম সাইফুল কাদের চৌধুরীর স্মৃতিকে সম্মান জানানো এবং স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতেই এই টুর্নামেন্টের আয়োজন। ফাইনাল খেলাকে ঘিরে ইতোমধ্যে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
খেলা উপভোগ করতে ক্রীড়াপ্রেমী ও স্থানীয় এলাকাবাসীকে মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটি।

