নিজস্ব প্রতিবেদক::
সৌদি আরব থেকে পবিত্র ওমরা হজ্ব পালন শেষে নিজ গ্রামে ফিরে আসায় মাতারবাড়ী হংসমিয়াজীর পাড়ায় শাহ্ মজিদিয়া তৈয়্যবিয়া কাদেরিয়া গাউছিয়া কমিটির সভাপতি মোঃ ছৈয়্যদ নুরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
১০ জানুয়ারি বিকেলে হংসমিয়াজীর পাড়ায় শাহ্ মজিদিয়া তৈয়্যবিয়া কাদেরিয়া গাউছিয়া কমিটি কতৃক আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ তাকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সংগঠনের সার্বিক উন্নয়ন ও দ্বীনি কার্যক্রমে তার অব্যাহত নেতৃত্ব প্রত্যাশা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল সংক্ষিপ্ত হলেও আন্তরিকতা ও সৌহার্দ্যে ভরপুর।
সংবর্ধিত অতিথি মোঃ ছৈয়্যদ নুর অনুভূতি প্রকাশ করে বলেন, আল্লাহর অশেষ রহমতে পবিত্র ভূমিতে ইবাদত আদায়ের সুযোগ পাওয়া তার জন্য এক বিরাট নেয়ামত। তিনি সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে দ্বীনি ও নৈতিক শিক্ষার প্রসারে কাজ করে যেতে চান।

উল্লেখ্য, মোঃ ছৈয়্যদ নুর দীর্ঘদিন ধরে শাহ্ মজিদিয়া তৈয়্যবিয়া কাদেরিয়া গাউছিয়া কমিটির নেতৃত্ব দিয়ে আসছেন এবং এলাকায় দ্বীনি ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সভাপতির এই পবিত্র সফর শেষে প্রত্যাবর্তন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

