নিজস্ব প্রতিবেদক::
আজ ১২ জানুয়ারি মরহুম সাইফুল কাদের চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী ও বিএনপির নেতাকর্মীরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছেন।
মরহুম সাইফুল কাদের চৌধুরী ছিলেন মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব সিদ্দিক আহমেদ চৌধুরীর সুযোগ্য সন্তান। তিনি মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, মহেশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জন্য নিরলসভাবে কাজ করেছেন। দলীয় সংকটকালে সাহসী ভূমিকা, সংগঠন গঠনে সক্রিয়তা এবং ত্যাগী নেতৃত্বের কারণে তিনি নেতাকর্মীদের কাছে ছিলেন আস্থার প্রতীক। দলের প্রতি তার আন্তরিকতা এবং কর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণ আজও স্মরণীয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও স্মরণসভা আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার আদর্শ অনুসরণ করে দলের জন্য কাজ করার আহ্বান জানানো হয়।
নেতাকর্মীরা বলেন, মরহুম সাইফুল কাদের চৌধুরী শুধু একজন রাজনীতিক নন, তিনি ছিলেন এলাকার মানুষের একজন অভিভাবক। তার অবদান মাতারবাড়ীর রাজনৈতিক ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে

