এম.এ.কে.রানা,মহেশখালী।
মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের নতুন বাজারস্থ ইউনিয়ন বিএনপির অফিসে মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আমজাদ হোছাইন এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আমজাদ হোছাইন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের অতন্দ্র প্রহরী। তাঁর শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। দেশনেত্রীর আদর্শই আজ আমাদের সামনে এগিয়ে চলার প্রধান প্রেরণা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সুরা ফাতিহা, ইখলাস ও দরুদ পাঠ করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেম্বার মুহাম্মদ আলী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক আনছারুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ উল্লাহ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাশেদ খান, সাধারণ সম্পাদক আইয়ুব, ৩নং ওয়ার্ড উত্তর শাখা বিএনপির সভাপতি শফিউল আলম শফি, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ৩নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক মুহাম্মদ বাদশা মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফর আলম, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফেজ শিব্বির আহমেদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


