নিজস্ব প্রতিবেদক::
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও মহেশখালী অনলাইন প্রেসক্লাব ও বন্দর নিউজের যৌথ আয়োজনে বান্দরবান-লামা-আলী কদমে তিন দিনের প্রতিনিধি সভা ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। এতে মহেশখালী উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিনিধি সভার মূল উদ্দেশ্য হচ্ছে মাঠপর্যায়ের সাংবাদিকদের পেশাগত অভিজ্ঞতা বিনিময়, স্থানীয় ও জাতীয় ইস্যু নিয়ে মুক্ত আলোচনা এবং পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন আরও দৃঢ় করা। পাশাপাশি সংবাদকর্মীদের পেশাগত চ্যালেঞ্জ, নৈতিকতা ও ভবিষ্যৎ করণীয় বিষয়েও আলোচনা হবে।
তিন দিনের এই কর্মসূচিতে প্রতিনিধি সভার পাশাপাশি মতবিনিময় সভা, স্মরণীয় মুহূর্ত ভাগাভাগি এবং মিলনমেলার বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। সুন্দর ও শান্ত পরিবেশে আয়োজিত এই মিলনমেলা সাংবাদিকদের জন্য কাজের চাপ থেকে কিছুটা স্বস্তি এনে দেবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।
আয়োজকরা আরও জানান, মহেশখালীর সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত মান উন্নয়ন এবং সংগঠনিক সম্পর্ক জোরদারে এই ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।

