নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার জেলার সর্ববৃহৎ শিক্ষাবৃত্তি হিসেবে পরিচিত আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তি অর্জন করেছে মাতারবাড়ীর সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাতারবাড়ী সৃজনী কে.জি এন্ড মাধ্যমিক বিদ্যালয়ের দুই মেধাবী শিক্ষার্থী।
আলোকিত শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এই বৃত্তিতে মাতারবাড়ী সৃজনী কে.জি এন্ড মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মো: রেজাউল করিম এবং ৫ম শ্রেণির শিক্ষার্থী মোনতাকিম মো: উমাইর কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে স্বর্ণপদক বৃত্তি লাভ করে।

শিক্ষার্থীদের এই সাফল্যে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, এই অর্জন শুধু শিক্ষার্থীদের নয়, পুরো প্রতিষ্ঠানের জন্য অনুপ্রেরণার। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে শিক্ষার্থীরা উৎসাহিত হবে।
উল্লেখ্য, আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তি কক্সবাজার জেলার শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

