নিজস্ব প্রতিবেদক::
শত ব্যস্ততার মাঝেও মহেশখালী অনলাইন প্রেসক্লাব ও bandarnews.com-এর যৌথ আয়োজনে বান্দরবান পার্বত্য এলাকায় তিন দিনব্যাপী মিলনমেলা ও প্রতিনিধি সভা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এবং বন্দর নিউজের সম্পাদক ও প্রকাশক এ.এম হোবাইব সজীব এক কৃতজ্ঞতা বার্তায় জানান, পেশাদার সাংবাদিক সংগঠন মহেশখালী অনলাইন প্রেসক্লাব ও বন্দর নিউজ পরিবারের সদস্যদের পাশাপাশি মহেশখালীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার কারণেই এ আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, মিলনমেলা ও প্রতিনিধি সভার আয়োজন ও বাস্তবায়নে সামান্য ত্রুটি বা বিচ্যুতি থাকতে পারে। সেক্ষেত্রে সবাই যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। তবুও এই আয়োজনের মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে—সাংবাদিক সমাজ সবসময় ঐক্যবদ্ধ এবং একসূত্রে গাঁথা।
কৃতজ্ঞতা বার্তায় তিনি আলী কদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদসহ যেসব সাংবাদিক ও অতিথিবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে আলোকিত করেছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানান।
উল্লেখ্য, বান্দরবান পার্বত্য এলাকার মনোরম পরিবেশে অনুষ্ঠিত এ মিলনমেলা ও প্রতিনিধি সভা সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, মতবিনিময় ও পেশাগত বন্ধন আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

