নিজস্ব প্রতিবেদক::
মাতারবাড়ি আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে আগামী ০১ ও ০২ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার সাখাওয়াত হোছাইন জানান— শিক্ষার্থীদের শারীরিক বিকাশের পাশাপাশি সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন করা হবে। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে থাকবে দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্ট। পাশাপাশি সাংস্কৃতিক পর্বে আবৃত্তি, নৃত্য, সংগীত ও অভিনয়সহ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ থাকবে।

অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অভিভাবকদের উপস্থিতিতে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে। শেষদিনে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।

তিনি আশা প্রকাশ করে জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মননশীলতা, আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষানুরাগীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।


