নিজস্ব প্রতিবেদক::
ছাত্রসেনার নির্যাতিত নেতা ও মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রসেনার সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ জিসাদ রেজা কাদেরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে মাতারবাড়ী ইউনিয়ন ভূমি অফিস মাঠ প্রাঙ্গনে ছাত্রসেনার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনের আদর্শ প্রতিষ্ঠা, সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা এবং বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়েও সাহসিকতার সঙ্গে ছাত্রসেনার কার্যক্রম চালিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে ছাত্রসেনার স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা বলেন, জিসাদ রেজা কাদেরী ছাত্রসেনার একজন সাহসী ও নিবেদিতপ্রাণ সংগঠক। তার মতো কর্মীরাই সংগঠনের শক্তি ও প্রেরণা।
সম্মাননা গ্রহণের প্রতিক্রিয়ায় মুহাম্মদ জিসাদ রেজা কাদেরী বলেন, এই স্বীকৃতি তার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতেও ছাত্রসেনার আদর্শ বাস্তবায়নে তিনি দৃঢ়ভাবে কাজ করে যাবেন।
অনুষ্ঠানটি আলোচনা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়।

