নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), মাতারবাড়ী ইউনিয়ন শাখার আওতাধীন ৯নং ওয়ার্ড শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
২২ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে জাসাস মাতারবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি নাছির উদ্দীন (বি.কম, বি.এড) ও সাধারণ সম্পাদক আকতার কামাল (বি.এ, বি.এড) এর স্বাক্ষরিত প্যাডে ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে আবদুল হাকিমকে সভাপতি, মোহাম্মদ রুহানকে সাধারণ সম্পাদক এবং আব্দু শুক্কুরকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

নেতৃবৃন্দরা আশা প্রকাশ করে বলেন, নতুন এই কমিটি জাসাসের সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং জাতীয়তাবাদী চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো।

