নিজস্ব প্রতিবেদক ::
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল, কক্সবাজার জেলা শাখার আওতাধীন মহেশখালী উপজেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে কক্সবাজার জেলা কমিটির সভাপতি আজিজুল হক মামুন ও সাধারণ সম্পাদক মোঃ জিয়াবুল হোছাইন জিয়া’র স্বাক্ষরিত প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাতারবাড়ীর সন্তান মোহাম্মদ হোছাইন। তাঁর মনোনয়নে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
দলীয় সূত্র জানায়, ডিজিটাল মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ প্রচার, অপপ্রচার মোকাবিলা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতেই এই কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে মহেশখালী উপজেলায় জাতীয়তাবাদী সাইবার দলের কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হোছাইন দায়িত্ব পাওয়ায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দলীয় লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

