নিজস্ব প্রতিবেদক::
মাতারবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাইজ পাড়া এলাকার বাসিন্দা মরহুম মৌলানা নুরুল ইসলামের সহধর্মিণী অর্থাৎ মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভেন্ডার রফিকুল ইসলামের শ্রদ্ধেয় মাতা আর নেই।
শনিবার (২৪ জানুয়ারি) রাত ১০টায় মাইজ পাড়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার ইন্তেকালে মাতারবাড়ী ইউনিয়ন বিএনপি ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

