এম.এ.কে.রানা,মহেশখালী।
মাতারবাড়ীর মানুষের পোশাকের চাহিদাকে প্রাধান্য দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড “ফ্যাব্রিকন লিমিটেড”।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় মাতারবাড়ী নতুন বাজারস্থ নিউ মার্কেটের প্রধান ফটকে ব্র্যান্ডটির নতুন শোরুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শোরুমের উদ্বোধন করেন মাতারবাড়ী আজিজিয়া মাদ্রাসার মহতামিম মাওলানা ছালেহ আহমেদ ও শোরুমের স্বত্বাধিকারী ইব্রাহিম ইভান। উদ্বোধন শেষে দোয়া ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শোরুমটি ক্রেতাদের জন্য উন্মুক্ত করা হয়।

উদ্বোধনের দিনই শোরুমে ব্যাপক ক্রেতা সমাগম লক্ষ্য করা যায়। পোশাক কিনতে আসা ক্রেতারা জানান, এখানে স্বল্প মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির পোশাক পাওয়া যাচ্ছে। পুরুষ, মহিলা, শিশু ও তরুণদের জন্য রয়েছে আধুনিক ও ট্রেন্ডি কালেকশন। পাশাপাশি অফিস, ক্যাজুয়াল ও পার্টি ওয়্যার, পাঞ্জাবী-পায়জামাসহ নানা ধরনের পোশাক এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে।

শুভ উদ্বোধন উপলক্ষে তিন দিনের জন্য সকল পোশাকে বিশেষ ১০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে। এছাড়া দুই হাজার টাকার পোশাক ক্রয়ে ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় (কূপন) সারপ্রাইজ গিফট।

উদ্বোধন অনুষ্ঠানে শোরুমের স্বত্বাধিকারী ইব্রাহিম ইভান বলেন, “মাতারবাড়ীর মানুষের রুচি ও ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে আমরা এই শোরুমটি চালু করেছি। সাশ্রয়ী দামে উন্নত মানের পোশাক সরবরাহ করাই আমাদের মূল লক্ষ্য। আশা করছি স্থানীয় ক্রেতারা ফ্যাব্রিকনকে আপন করে নেবেন।”

স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

