নিজস্ব প্রতিবেদক ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দুইবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের সমর্থনে মাতারবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীক নিয়ে মিছিল ও স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেন।

পথসভায় বক্তারা বলেন, আলমগীর ফরিদ একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। তিনি অতীতে সংসদ সদস্য হিসেবে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমান সংকটময় সময়ে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—এই আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী নির্বাচনে আলমগীর ফরিদকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

