নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলমগীর ফরিদ বিপুল ভোটে জয়লাভ করায় অভিনন্দন জানিয়েছেন মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও মাতারবাড়ী আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার সাখাওয়াত হোছাইন।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই বিজয় কেবল একজন প্রার্থীর নয়; এটি গণতন্ত্র, জনআকাঙ্ক্ষা ও সাধারণ মানুষের রায়ের প্রতিফলন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হওয়া এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই জয়কে আরও অর্থবহ করেছে।
এ সময় তিনি মাতারবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে ৭নং ওয়ার্ডের মশরফ আলী সিকদার পাড়া, নয়া পাড়া ও ষাইট পাড়া এলাকার ভোটারদের প্রতি আলাদা ধন্যবাদ জানান, যাদের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থনে এই বিজয় সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মাষ্টার সাখাওয়াত হোছাইন আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর ফরিদ এলাকার উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন এবং কক্সবাজার-২ আসনের মানুষের প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবেন।

