নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে টানা তৃতীয়বারের মতো বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি’কে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মহেশখালী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মামুনুল ইসলাম মামুন।
১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) জুমার নামাজের পর বড় মহেশখালী ইউনিয়নের আমতলী এলাকায় নিজ গ্রামের বাড়িতে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত নেতাকর্মীদের মাঝখান থেকে সাবেক ছাত্রনেতা মামুনুল ইসলাম মামুনকে ডেকে নেন নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর ফরিদ। পরে তিনি মামুনুল ইসলাম মামুনের গলায় ফুলের মালা পরিয়ে দেন এবং কুশল বিনিময় করেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত এমপির নেতৃত্বে মহেশখালী-কুতুবদিয়ার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

