এম.এ.কে.রানা,মহেশখালী।
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর ধলঘাটা ইউনিয়নে সমাজ পরিবর্তনের প্রত্যয়ে তরুণদের ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে। ঘুণেধরা সামাজিক কাঠামোকে আধুনিক ও জবাবদিহিমূলক রূপ দিতে এবার মেম্বার পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সমাজকর্মী মোরশেদ আলী সোহাগ।

তিনি ধলঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মরহুম আছদ আলীর সুযোগ্য সন্তান।

আগামী ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবার স্মৃতিবিজড়িত ৭নং ওয়ার্ড থেকেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। এই ঘোষণার পরপরই যুবক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

এলাকাবাসীর মতে, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা নিয়ে বহুবার ছিনিমিনি হয়েছে। এবার তারা আর প্রতিশ্রুতির রাজনীতি চান না। ধলঘাটা ইউনিয়নের গুরুত্বপূর্ণ ৭নং ওয়ার্ডে রয়েছে হাটবাজার, হিন্দু-মুসলিমের সহাবস্থান, মসজিদ-মন্দির, কবরস্থান ও শ্মশান। কিন্তু বাস্তব চাহিদার জায়গাগুলো এখনো অপূর্ণ।

মোরশেদ আলী সোহাগ জানান, যা আছে তা আধুনিকায়ন করতে হবে, আর যা নেই তা তৈরি করতেই হবে। তারুণ্যের শক্তিকে সংগঠিত করতে পারলে অচিরেই এসব লক্ষ্য শতভাগ বাস্তবায়ন সম্ভব। সৎ, দক্ষ ও জবাবদিহিমূলক নেতৃত্ব গড়ে তুলতেই তিনি নির্বাচনে আসছেন বলে জানান।

তিনি নির্বাচিত হলে শিশুদের জন্য আন্তর্জাতিক মানের আধুনিক পাঠশালা, বিনোদনের জন্য খেলার মাঠ, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, বিনামূল্যে ন্যায়বিচার নিশ্চিতকরণ, প্রকৃত উপকারভোগীদের মধ্যে সুষম ত্রাণ বণ্টন, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা, পানি নিষ্কাশনের কার্যকর নালা-নর্দমা, যুবকদের জন্য ফুটবল-ক্রিকেট মাঠ, উন্মুক্ত লাইব্রেরি এবং বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ নিবেন বলে জানান।

এলাকাবাসীর কণ্ঠে এখন একটাই প্রত্যাশা—আগামীর নেতৃত্ব হোক তারুণ্যের, আগামীর নেতৃত্ব হোক জবাবদিহিতার, আগামীর নেতৃত্ব হোক পরিবর্তনের, আগামীর নেতৃত্ব হোক কথা ও কাজের।

জনতার পক্ষে, পরিবর্তনের পক্ষে-ধলঘাটায় এবার তরুণ নেতৃত্বের দিকেই তাকিয়ে অনেক চোখ।

