নিজস্ব প্রতিবেদক::
সরকারি জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থীর সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য ইঞ্জিনিয়ার আলী ছিদ্দিক আপন চৌধুরী।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— ট্যালেন্টপুল বৃত্তিতে হাসিবুল ইসলাম এবং সাধারণ (জেনারেল) বৃত্তিতে ওয়াজিহা রহমান, মো. ইফতেখারুল আলম ছিদ্দিকী ইমন ও ইজতিসাব ইনেশ ইবাদ।
এক শুভেচ্ছা বার্তায় আপন চৌধুরী বলেন, এই সাফল্যের পেছনে কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদের ত্যাগ, ধৈর্য ও সন্তানের প্রতি অটুট বিশ্বাস বড় ভূমিকা রেখেছে। সন্তানদের সঠিক পরিচর্যা ও উৎসাহ দেওয়ার কারণেই তারা আজ এই গৌরব অর্জন করতে পেরেছে। অভিভাবকদের এই আনন্দ আমাদের সবার আনন্দ।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দের সঠিক দিকনির্দেশনা, নিরলস পরিশ্রম ও মমতাময় পাঠদান ছাড়া এ সাফল্য সম্ভব হতো না। শিক্ষকরাই শিক্ষার্থীদের জন্য প্রকৃত আলোকবর্তিকা।
বিদ্যালয়ের অগ্রযাত্রায় সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য হিসেবে ভবিষ্যতেও মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে আশা প্রকাশ করেন, বিদ্যালয়টি আগামী দিনগুলোতেও সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখবে।

