নিজস্ব প্রতিবেদক::
মহেশখালীর মাতারবাড়ীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাতারবাড়ী ইসলামীয়া আজিজিয়া কাসেমুল উলূম মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদীস ও মুহতামিম, বরেণ্য আলেম হজরত মাওলানা সালেহ আহমদ (প্রকাশ বড় হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (৭ মার্চ) ভোরে কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য ছাত্র, ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।
মাওলানা সালেহ আহমদ দীর্ঘদিন ধরে মাতারবাড়ীসহ আশপাশের এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তার, কুরআন-হাদিসের দাওয়াত এবং ইসলামি আদর্শ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে মাতারবাড়ী ইসলামীয়া আজিজিয়া কাসেমুল উলূম মাদ্রাসা এলাকায় দ্বীনি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে।
তাঁর ইন্তেকালের খবরে মাতারবাড়ী, কালারমারছড়া ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, জানাজার নামাজ ও দাফনের সময়সূচি পরে জানানো হবে।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দান করুন। আমিন। 🤲

