নিজস্ব প্রতিবেদক:
মহেশখালী অনলাইন প্রেসক্লাবের অঙ্গ প্রতিষ্ঠান বন্দর নিউজ পরিবার ও কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এ. এম. হোবাইব সজীবের উদ্যোগে পেশাজীবী ও বিশিষ্টজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ ২০২৬), পবিত্র রমজানের ১৮তম দিনে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী এলাকায় কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের উপকূলীয়স্থ শাখা কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব এখলাছুর রহমান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন মহেশখালী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোস্তফা কামাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও শহীদ তানভীর ছিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা মিজানুর রহমান মাতাব্বর, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক ফরিদুল আলম দেওয়ান এবং কালারমারছড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ক. ম. আলমগীর।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সালাহ উদ্দিন নুরী পিয়ারু, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সেলিম মাহমুদ জীবন এবং মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আবদুর রহমান, কালারমারছড়া বিএনপির সহ-সভাপতি আকতার কামাল, বিএনপি নেতা এনামুল করিম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাছির উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক, বোরহান উদ্দিন রব্বানী, ছাত্রদল নেতা তারেক জিয়া, যুবদল নেতা ওসমান গনি, চালিয়াতলী এলাকার মৌলভী আমজাদ হোসেন, ব্যবসায়ী নুরুল ইসলাম, সাংবাদিক ইয়াছিন আরাফাত, ইমরান নাজির, রাইহান উদ্দিন নিশান, রাকিবুল ইসলাম, যুবরাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর নিউজের সম্পাদক ও প্রকাশক, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এবং মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এ. এম. হোবাইব সজীব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিয়ত উল্লাহ।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আমজাদ হোসেন। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

