নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাতারবাড়ী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরফাত সাকিব।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে মাতারবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষদের মাঝে তার ব্যক্তিগত উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন।

এ সময় ইয়াছিন আরফাত সাকিব বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা প্রয়োজন। সামান্য এই প্রচেষ্টার মাধ্যমে কিছু মানুষের মুখে হাসি ফুটাতে পারলে সেটিই তার সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও তিনি অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয়রা জানান, ছাত্রনেতা ইয়াছিন আরফাত সাকিব নিয়মিতভাবে মানবিক কার্যক্রমে অংশ নিয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, যা এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে।

