নিজস্ব প্রতিবেদকঃ
মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও কালারমারছড়া কাদেরীয়া মজিদিয়া হাফেজিয়া মাদ্রাসার সভাপতি সাংবাদিক হোবাইব সজীবের উদ্যোগে কুরআনে হাফেজ ও সোনাপাড়া ৬নং ওয়ার্ডের বাসিন্দাদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামী ২১ রমজান, ১১ মার্চ (বুধবার) কালারমারছড়া ইউনিয়নের সোনারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন হেফজ খানা প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনাপাড়া মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক এমইউপি সদস্য হাজী নুরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা ও শহীদ তানভীর ছিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা মিজানুর রহমান মাতাব্বর।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনারপাড়া মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান এবং সোনারপাড়া শাহ্ মজিদিয়া সুন্নিয়া তাহ্ফিজুল কোরআন হেফজ খানা ও এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোছন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সালাহ উদ্দিন নুরী পিয়ারু।
দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করবেন সোনারপাড়া শাহ্ মজিদিয়া সুন্নিয়া তাহ্ফিজুল কোরআন হেফজ খানা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গণি। সোনারপাড়া শাহ্ মজিদিয়া সুন্নিয়া তাহ্ফিজুল কোরআন হেফজ খানা ও এতিমখানার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান পরিচালনা করবেন সোনাপাড়া হেফজ খানা’র প্রধান শিক্ষক হাফেজ রিদুয়ান মোস্তফা।
আয়োজকরা জানিয়েছেন, পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা এবং কুরআনের হাফেজদের সম্মান জানাতে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো

