নিজস্ব প্রতিবেদক::
মাতারবাড়ীবাসীর সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আলী ছিদ্দিক আপন চৌধুরী।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় ঈদের তৃতীয় দিনে মাতারবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তিতা মাঝির পাড়া ও পুরান বাজার এলাকায় তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি এলাকার প্রবীণ, শিক্ষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং তাদের সুস্থতা ও শান্তির কামনা করেন।
স্থানীয়রা জানান, আলী ছিদ্দিক আপন চৌধুরী দীর্ঘদিন ধরে মাতারবাড়ীর সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন। বিশেষ করে শিক্ষার্থী, অসহায় ও হতদরিদ্রদের আর্থিক সহায়তা প্রদানে তিনি নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাই তার ঈদ শুভেচ্ছা বিনিময়কে এলাকাবাসী ইতিবাচকভাবে দেখছে।
এ সময় তিনি বলেন, “ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য ও একতার প্রতীক। আমি চেষ্টা করি প্রতিটি পরিবারের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করতে।” তিনি আরও বলেন, মাতারবাড়ীর সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার ও জনকল্যাণমূলক কার্যক্রমে অবদান রাখতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করে বলেন, আলী ছিদ্দিক আপন চৌধুরীর নেতৃত্বে ইউনিয়ন পরিষদে উন্নয়নমূলক কাজের পরিধি আরও বিস্তৃত হবে এবং এলাকার মানুষ পাবেন আরও স্বচ্ছ ও ফলপ্রসূ সেবা।

