নিজস্ব প্রতিবেদক::
মাতারবাড়ীতে রমজান উপলক্ষে ক্রেতাদের জন্য আকর্ষণীয় আয়োজন করেছে দেশের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড ফেব্রিকন ফ্যাশন। প্রতিষ্ঠানটির মাতারবাড়ী শো-রুমে ২ হাজার টাকার পোশাক ক্রয়ে দেওয়া বিশেষ কুপন ড্র অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বিকেলে মাতারবাড়ী নতুন বাজার নিউ মার্কেটে অবস্থিত শো-রুমের সামনে এই ড্র অনুষ্ঠিত হয়। বিকাল থেকেই ক্রেতা, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে। স্বচ্ছ ও নিরপেক্ষভাবে লটারির মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
ড্র অনুষ্ঠানে প্রথম পুরস্কার বিজয়ী নম্বর 2042। দ্বিতীয় পুরস্কার বিজয়ী নম্বর 2032 ও 2324। তৃতীয় পুরস্কার বিজয়ী নম্বর 2350, 2083 ও 2195। চতুর্থ পুরস্কার বিজয়ী নম্বর 2038, 2010, 2105 ও 2070। ৫ম পুরস্কার বিজয়ী নম্বর 2344, 2061, 3594, 2139 ও 2304। ৬ষ্ঠ পুরস্কার বিজয়ী নম্বর 2118, 3576, 2390, 2163, 2702 ও 2307। ৭ম পুরস্কার বিজয়ী নম্বর 2146, 2331, 2023, 2069, 2004, 3516 ও 2175। ৮ম পুরস্কার বিজয়ী নম্বর 2194, 2395, 3502, 2110, 2367, 2192, 3577 ও 2374। ৯ম পুরস্কার বিজয়ী নম্বর 2029, 2125, 2093, 3586, 2197, 2005, 3578, 3513 ও 2330। ১০ম পুরস্কার বিজয়ী নম্বর 2178, 2145, 2028, 2027, 2006, 2128, 2348, 2109, 2107 ও 2187।
প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ২টি স্মাট টেলিভিশন, তৃতীয় পুরস্কার ৩টি বাই সাইকেলসহ মোট ৬০ টি আকর্ষনীয় পুরস্কার।
আয়োজকরা জানান, রমজান মাসে ক্রেতাদের কেনাকাটায় উৎসাহিত করা এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবং অনুপস্থিত বিজয়ীরা দ্রুত শো-রুমে যোগাযোগ করে নির্ধারিত সময়ের মধ্যে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।
স্থানীয়দের মতে, এমন আয়োজন মাতারবাড়ীতে ব্যবসায়িক পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলছে এবং ক্রেতাদের মধ্যেও ইতিবাচক সাড়া সৃষ্টি করছে।

