নিজস্ব সংবাদদাতা,মহেশখালী।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহেশখালী অনলাইন প্রেসক্লাব-কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের যৌথ উদ্যাগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহেশখালী উপজেলার কালারমারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে স্বাধীনতা স্মৃতি স্তম্ভে মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হোবাইব সজীবের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিকেল ৫ ঘটিকার সময় মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের পরিচালনায় মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি হোবাইব সজীবের সভাপতিত্বে কালারমারছড়া বাজারস্থ মহেশখালী অনলাইন প্রেসক্লাবে কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারমারছড়া পুলিশ ক্যাম্পের আইসি এস আই মোশাররফ হোসেন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের ২য় মেয়াদের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আবছার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালারমারছড়া সিরাতুল মোস্তকীম মাদ্রাসার সভাপতি জাকের হোসাইন, কালারমারছড়া বাজার বণিক সমবায় সমিতির সভাপতি জিয়াউর রহমান মাতাব্বর।
সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী লবণ চাষী ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান, কালারমারছড়া বাজার বনিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মৌলভী বোরহান উদ্দিন, কালারমারছড়া ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, কালারমারছড়া কাদেরিয়া হাফেজিয়া মজিদিয়া মাদ্রাসার সুপার মৌলভী মাহফুজুল হক, বিএনপি নেতা নাছির উদ্দীন প্রমূখ। এছাড়াও কুরআনের হাফেজরা উপস্থিত ছিলেন।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল আলম দেওয়ান, সহ-সভাপতি সাহাব উদ্দিন, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সাহিত্য প্রকাশনা সম্পাদক মিজবাহ উদ্দীন আরজু, সদস্য ইয়াছিন আরাফাত, রায়হান উদ্দিন নিশান, সাংবাদিক মৌলভী আব্দু রহমান প্রমূখ।
আলোচনা সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

