নিজস্ব প্রতিবেদক::
মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের সন্তান মিজানুর রহমান চীনের অন্যতম স্বনামধন্য বিশ্ববিদ্যালয় Sichuan University থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন। তাঁর এই সাফল্যে পরিবার, স্বজন এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
মিজানুর রহমান মাতারবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তিতা মাঝির পাড়া এলাকার বাসিন্দা এবং বিশিষ্ট ব্যবসায়ী লেদু সওদাগরের ছোট ছেলে। উচ্চশিক্ষার লক্ষ্যে তিনি চীনে পাড়ি জমান এবং অধ্যবসায়, মেধা ও পরিশ্রমের মাধ্যমে সফলভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।

পরিবার সূত্রে জানা যায়, শিক্ষাজীবনের শুরু থেকেই মিজানুর রহমান মেধাবী ও পরিশ্রমী ছিলেন। দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণ করে তিনি আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছেন। ভবিষ্যতে দেশের অবকাঠামোগত উন্নয়ন এবং প্রকৌশল খাতে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মিজানুর রহমানের এই অর্জনকে মাতারবাড়ীর তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা মনে করেন, তাঁর এ সাফল্য এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জন এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধার স্বাক্ষর রাখার ক্ষেত্রে উৎসাহিত করবে।

এদিকে মিজানুর রহমানের এই কৃতিত্বে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শিক্ষক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনের সফলতা কামনা করেছেন।

