নিজস্ব প্রতিবেদক::
মহেশখালী উপজেলার ১ নম্বর মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিডব্লিউবি (VWB) কর্মসূচির আওতাভুক্ত কার্ডধারীদের মাঝে আগামী ২৩ জুন (মঙ্গলবার) তিন মাসের চাল বিতরণ করা হবে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, এপ্রিল, মে ও জুন মাসের মোট তিন মাসের বরাদ্দকৃত চাল একসঙ্গে বিতরণ করা হবে। সুবিধাভোগী কার্ডধারীরা নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের বরাদ্দকৃত চাল গ্রহণ করতে পারবেন।
চাল বিতরণের জন্য ইউনিয়নের দুটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। একটি কেন্দ্র পুরাতন সিএনজি স্টেশন সংলগ্ন শাহ মজিদিয়া মার্কেটে এবং অপর কেন্দ্রটি পুরাতন মোস্তাকবর ক্লাবের সামনে স্থাপন করা হয়েছে।
ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সকল ভিজিডব্লিউবি কার্ডধারীকে নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

