নিজস্ব প্রতিবেদক◾
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পাওয়ায় তারেক রহমান জুয়েলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাতারবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিক উদ্দীন মানিক।
এক শুভেচ্ছা বার্তায় রফিক উদ্দীন মানিক বলেন, তারেক রহমান জুয়েলের এ নিয়োগ তাঁর ব্যক্তিগত যোগ্যতা, সততা, নিষ্ঠা ও দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্বীকৃতি। তিনি বিশ্বাস করেন, নতুন দায়িত্বে তারেক রহমান জুয়েল সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি আরও বলেন, এ নিয়োগে মহেশখালী-কুতুবদিয়ার রাজনৈতিক অঙ্গনেও ইতিবাচক সাড়া পড়েছে। জুয়েলের সফলতা স্থানীয় তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সবশেষে রফিক উদ্দীন মানিক তারেক রহমান জুয়েলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্বে সর্বাত্মক সফলতা কামনা করেন।

