এম.এ.কে.রানা◾
আগামী ২৫ জুলাই ২০২৬ অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগীয় মানবাধিকার বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা সফলভাবে আয়োজনের লক্ষ্যে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড (CHRW) মহেশখালী উপজেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেল ৪টায় মহেশখালীর আফজালিয়াপাড়া রাস্তার মাথায় অবস্থিত ফায়সাল ডাইন’স রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা শাখার নেতৃবৃন্দ আগামী কর্মশালা সফল করতে করণীয়, দায়িত্ব বণ্টন, অতিথি অভ্যর্থনা, অংশগ্রহণকারীদের সমন্বয় এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড (CHRW)-এর কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি মো. ইয়াসিন। তিনি বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করতে নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও মতবিনিময় সভার বিকল্প নেই। তিনি আগামী ২৫ জুলাইয়ের বিভাগীয় কর্মশালাকে সফল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও CHRW মহেশখালী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম। তিনি বলেন, মানবাধিকার রক্ষা শুধু একটি সংগঠনের দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, আইনি সচেতনতা বৃদ্ধি এবং মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা শাখার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাবু তালুকদার বলেন, চট্টগ্রাম বিভাগীয় কর্মশালায় মহেশখালী উপজেলা শাখার সক্রিয় ও সুশৃঙ্খল অংশগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি সকল সদস্যকে সময়মতো উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

সভা পরিচালনা করেন CHRW মহেশখালী উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহ-সাংগঠনিক সম্পাদক সারওয়ার কামাল।

এ সময় উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ইসমত আরা বেগম, সহ-অর্থ সম্পাদক মো. শামসুল আলম, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ঈমান শরীফ, সহ-মানব শিক্ষা বিষয়ক সম্পাদক ছৈদুর মোকলেছ, সহ-আইন বিষয়ক সম্পাদক মাস্টার নুরুল কাদের, দপ্তর সম্পাদক আবিদ হাসান, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ, মো. হাদিস, আকরামুল ইসলাম রিয়াদ, নেসারুল ইসলামসহ কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মহেশখালী উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, নারী ও শিশু অধিকার, আইনি সহায়তা, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিভাগীয় কর্মশালায় মহেশখালী উপজেলা শাখার কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার বিষয়েও আলোচনা হয়।
শেষে আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগীয় মানবাধিকার বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা সফল করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

