মহেশখালী প্রতিনিধি::
কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলমগীর মো. মাহফুজুল্লাহ ফরিদ মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের চরপাড়ায় মহিলা সমাবেশ ও তাজিয়াকাটা এলাকায় গণসংযোগ করেছেন।

সমাবেশে স্থানীয় নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এ সময় আলমগীর ফরিদ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। নারীদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করাই তাঁর রাজনীতির অন্যতম অঙ্গীকার।

পরে তাজিয়াকাটা এলাকায় গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এলাকাবাসী তাঁর প্রতি সমর্থন জানিয়ে আগামীর নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন।

