আলাউদ্দিন আলো, স্টাফ রিপোর্টার◾
সরকারের ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির লক্ষ্যমাত্রা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ আওতায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে বৃক্ষরোপণ ও জলবায়ু পরিবর্তন কর্মসূচির আওতায় নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালী ডিগ্রী কলেজের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি, কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী।

সরকারের গৃহীত কর্মসূচির আওতায় বদরখালী ডিগ্রী কলেজের আয়োজনে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক এক আলোচনা সভা করা হয়। সভা শেষে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গনে একটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধি গাছের চারা রোপন করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, বদরখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী মোহাম্মদ কাজল, ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল ইসলাম শহিদু, বদরখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি পারভেজ মোশাররফ, সাধারণ সম্পাদক তাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রামিমসহ, কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

