নিজস্ব প্রতিবেদক ::
সরকারি জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি অর্জন করে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে মাতারবাড়ি কেজি এন্ড মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইবাদ।
ইবাদ মাতারবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তিতা মাঝির পাড়া এলাকার বাসিন্দা ডা: সাবের আহমেদের পুত্র।
পড়ালেখায় নিয়মিত মনোযোগ, শিক্ষক-অভিভাবকের দিকনির্দেশনা ও ব্যক্তিগত অধ্যবসায়ের ফল হিসেবেই এই অর্জন সম্ভব হয়েছে বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ।
ইবাদের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সহপাঠী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ইবাদ তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করবে এবং এলাকার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।

