নিজস্ব প্রতিবেদক◾
মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন মাতারবাড়ী জ্ঞান অর্জন পরিষদ। সংগঠনটির উদ্যোগে পানিবন্দী প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানিবন্দী পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের উপদেষ্টাদের সহযোগিতায় প্রতিষ্ঠাতা সভাপতি আইনুল ইসলাম অন্তর এবং সাধারণ সম্পাদক শাকিল ইকবাল এর সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পরিষদের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে প্যাকেটিং ও বিতরণ কার্যক্রমে অংশ নেন।

এ বিষয়ে সংগঠনের সভাপতি আইনুল ইসলাম অন্তর বলেন, “মানবতার সেবায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”

স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মাতারবাড়ী জ্ঞান অর্জন পরিষদের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

